ঢাকা : আজ থেকে শুরু হচ্ছে ১৪টি বিশেষ আন্তঃনগর ট্রেন সার্ভিস। প্রতিদিন বাড়তি অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহন করবে বলে জানা গেছে। এ সার্ভিস ঈদের পরের সাত দিন পর্যন্ত চলবে।
রেলওয়ের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেছেন, সবগুলো ট্রেনই যথাসময়ে স্টেশন ত্যাগ করবে। যাত্রী বা অন্য কোনো কারণে ১০ থেকে ১৫ মিনিট দেরি হতে পারে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রুটের আন্তঃনগর ও বিভিন্ন লোকাল ও মেইল মিলে প্রতিদিন ৬৮টি ট্রেন ছেড়ে যাবে। যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে বলে তিনি দাবি করেন।
আজ শুক্রবার থেকে যেসব বিশেষ ট্রেন ছেড়ে সেসব বিশেষ ট্রেন সার্ভিসের মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল-১ : চ ট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর স্পেশাল : পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন রয়েছে।
এ ছাড়া কেবল মাত্র ঈদের দিন চলবে সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও সোলাকিয়া স্পেশাল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ দুই জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস।
এ লক্ষ্যে গত ২২ জুন থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে এবং গত ২৭ জুন টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হয়েছে আগাম টিকিট বিক্রি।
শুক্রবার (১ জুলাই) দুপুর আড়াইটায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় তিনি ঘরমুখো মানুষদের সাথে কুশল বিনিময় করবেন।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় রেকর্ডসংখ্যক যাত্রীবাহী ১৭০টি কোচ মেরামত হয়েছে। ঈদের আগে ও পরে পূর্ব ও পশ্চিম রেলে বাড়তি ৮০ হাজার যাত্রী পরিবহন করার লক্ষ্য নিয়ে আন্তঃনগর ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ হিসেবে যুক্ত করা হবে। এসব কোচ ইতোমধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব ও পশ্চিমাঞ্চলের রুটে যেসব ট্রেন চলছে তার সঙ্গে ১৪টি বিশেষ ট্রেন যুক্ত হবে। এসব বিশেষ ট্রেনে ১৭০টি কোচের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে (পূর্বাঞ্চল) ৮৬টি এবং সৈয়দপুর রুটে (পশ্চিমাঞ্চল) ৮৪টি (এর মধ্যে ৩৮টি এমজি ও ৪৬টি বিজি) বগি যুক্ত হবে।
এ ছাড়া একতা ও দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে দিনাজপুà