বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুষ্কৃতকারীদের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir chormonaiঅতীতের হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় এধরনের হামলার ঘটনা ঘটে চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, গতকাল রাত থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত দুষ্কৃতকারীদের কর্তৃক সংঘটিত প্রাণবিনাশী ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। দুষ্কৃতকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ‘আমরা বারবার উগ্রপন্থা অবলম্বকারীদের অমানবিক রক্তঝরা অশুভ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে আসছি। রমজান মাসের শুরু থেকেই গুম, খুন ও সরকারের অভিযানে গণগ্রপ্তার ও বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যা মারাত্মক আকার ধারণ করছে। অবিলম্বে ঘটনার আসল রহস্য উম্মোচন করে তা জাতির সামনে প্রকাশ করতে হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর