শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা এখন ফাঁকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhakaস্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা আজ পুরো ফাঁকা। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এ বৃষ্টির মাঝ দিয়েই কেউ কেউ ছুটছেন গন্তব্যে।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা মূলত বৃহস্পতিবার থেকেই ফাঁকা হতে শুরু করেছে। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী ওই দিন থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবারও অফিস করে অনেকে রাজধানী ছেড়েছেন। সেদিন সবচেয়ে বেশি মানুষ নাড়ির টানে ঢাকা ছেড়েছেন। এতে করে প্রায় দেড় কোটি মানুষের ঢাকা এখন অনেকটাই ফাঁকা হয়ে পরেছে।

শুক্রবারের পর থেকে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী ঢাকা। অথচ কয়েক দিন আগেও রাজধানী ছিল মানুষে সরগরম।

অসহ্য যানজটের নগরী ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন ফাঁকা পড়ে আছে। হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। অথচ যে শহরে মানুষ গায়ের সঙ্গে গা লাগিয়ে হেঁটে থাকেন, সে শহর এখন অনেকটাই জনশূণ্য।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ