শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আধুনিক তুরস্কে ইসলাম: প্রেক্ষিত ও বর্তমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এডিটর’স নোট: তুরস্কের রয়েছে সুদীর্ঘ গৌরবময় ইতিহাস। উসমানী খেলাফতের পতন পরবর্তী দীর্ঘ বিরতির পর সাম্প্রতিক সময়ে তুরস্ক প্রভাবশালী হয়ে উঠছে। বিশ্বকে নেতৃত্ব দেয়ার তুর্কি আকাঙ্খার ইঙ্গিত এরদোয়ানের তৎপরতায় রয়েছে। বলাবাহুল্য, সেলজুকদের সময় থেকে তুরস্কের সাথে ইসলামের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আবার সবচেয়ে কট্টর সেক্যুলার শাসনও তুরস্কের মানুষ দেখেছে। সম্প্রতি তুরস্ক ধীরে ধীরে তার অতীতে ফিরে যাচ্ছে। তুরস্কের উত্থান-পতনের নানা বাঁকে ইসলামের অবস্থান কী ছিলো, বোধকরি তা জানতে অনেকেই আগ্রহী। এ বিষয়ে লিখেছেন আবিদুল ইসলাম চৌধুরী।

turkey

আজকের মধ্যপ্রাচ্য ষষ্ঠ শতাব্দী পর্যন্ত রোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল। সপ্তম শতাব্দী অর্থাৎ ওমর (রা)-এর শাসনামল হতে রোমানদের শক্তি খর্ব হতে থাকে। তারই ধারাবাহিকতায় ১০৪৮ সালের যুদ্ধে সেলজুক তুর্কি মুসলিমরা এশিয়া মাইনরে (তুরস্ক ও তৎসংলগ্ন অঞ্চল) বাইজেন্টাইনদেরকে (রোম সাম্রাজ্যের পূর্বাঞ্চল) পরাজিত করে। ১০৭১ সালের ২৬ আগস্ট সংঘটিত মানযিকার্টের যুদ্ধে জয় লাভের মাধ্যমে তুরস্কে (তৎকালীন সময় থেকে খেলাফতের পতনের আগ পর্যন্ত বর্তমান তুরস্কের ইস্তানবুল বাদে এশীয় অংশটুকু আনাতোলিয়া নামে পরিচিত ছিল) সেলজুক শাসন পাকাপোক্ত হয়।[1]

তবে কয়েক শতাব্দী পরেই সেলজুকরা দুর্বল হতে শুরু করে। আনাতোলিয়ার ক্ষুদ্র রাজ্যগুলোর সাথে বিচ্ছিন্নতা ও মোঙ্গলদের সাথে শক্তির ভারসাম্যে ক্রমশ পিছিয়ে যেতে থাকে সেলজুকরা। অপরদিকে, উসমান গাজীর নেতৃত্বে তাঁর বাহিনী তুরস্কের সর্ব পশ্চিমের নগর বুরসাতে বাইজেন্টাইনদের বিভিন্ন দুর্গ দখল করে দ্রুত শক্তি অর্জন করতে থাকে। ধীরে ধীরে তারা এ অঞ্চল থেকে সেলজুকদের হটিয়ে দিয়ে প্রভাব বাড়াতে থাকে। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল (ইস্তানবুল) জয় করার মধ্য দিয়ে উসমানীয় খেলাফত পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে।

ভৌগোলিক অবস্থান
ইউরোপের দক্ষিণ-পূর্ব ও এশিয়ার পশ্চিম-দক্ষিণাংশে তুরস্ক অবস্থিত। যার পশ্চিমাংশের বসফরাস প্রণালী থেকে পুরো ইস্তানবুল অংশটি পড়েছে ইউরোপের অংশে। দেশটির উত্তর দিকের সীমানা ঘেঁষে জর্জিয়া ও বুলগেরিয়ার মাঝামাঝিতে রয়েছে কৃষ্ণসাগর। এছাড়া পশ্চিম-দক্ষিণাংশে গ্রীস ও সিরিয়ার মাঝামাঝিতে আছে ইজিয়ান ও ভূ-মধ্যসাগর। পূর্ব-দক্à