বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অনেক খতিব গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে: হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajot_dhakaঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে লালবাগে। এতে উপস্থিত নেতারা অভিযোগ করে বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন লিখিত জুমার খুতবা না পড়ায় বেশ কয়েকজন ইমাম ও খতিবকে আটক বা হয়রানি করা হয়েছে। নেতারা বলেছেন, খুতবা নিয়ন্ত্রণের চেষ্টার মাধ্যমে আলেম-উলামা ও ইমাম-খতিবদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে সরকারি খুতবা না পড়ার অপরাধে কয়েকজন ইমাম, খতিবকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক খতিব গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।

রোববার বিকেলে রাজধানীর লালবাগ মাদরাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

আগামী ২৯ জুলাই শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত সরকার কর্তৃক খুৎবা নিয়ন্ত্রণ, সন্ত্রাস, নৈরাজ্য ও দেশি-বিদেশি মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় অবিলম্বে আলেম-উলামা ও ইমাম-খতিবদের গ্রেপ্তার ও হয়রারি বন্ধ করার দাবি জানান তারা। দাবি না মানলে হেফাজত কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

ইমাম-খতিব গ্রেপ্তারের বিষয়ে নেতারা বলেন, নোয়াখালীর  কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নের চরকলমি গ্রামের নবী আলমের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলায়েত উল্লাহ গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক ইমাম ও খতিব হয়রানির শিকার হচ্ছেন।

এসময় সঠিক ইসলামি শিক্ষার অভাবেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ ধনী পরিবারের সন্তানেরা জঙ্গিবাদের দীক্ষায় দীক্ষিত হয়ে দেশে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত প্রকাশ করেন হেফাজত নেতারা।

নেতারা অবিলম্বে বিতর্কিত শিক্ষানীতি বাতিল করে আলেম উলামা, ইসলামি চিন্তাবিদদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে বাস্তবধর্মী ও নৈতিকতা ভিত্তিক শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়ণে সরকারের কাছে জোর দাবি জানান।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ইসলা