মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাকিস্তানে গুলেন পরিচালিত স্কুল বন্ধের আহ্বান তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatullahআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থানের নেপথ্য নায়ক হিসেবে অভিযুক্ত ফতেউল্লাহ গুলেনের পরিচালিত শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক।

পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাদিক বাবর গিরগিন এ আহ্বান জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে তুরস্কের পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিং-এ তুর্কি রাষ্ট্রদূত বলেন, গুলেন গোষ্ঠীর তৎপরতা বন্ধের জন্য সব বন্ধু দেশকে আঙ্কারা অনুরোধ জানিয়েছে। অভ্যুত্থানে গুলেন জড়িত থাকার বিষয়ে তুর্কি সরকারের কাছে অকাট্য প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি।

পাকিস্তানে ২১টি স্কুলের একটি নেটওয়ার্ক এবং রুমি ফোরাম পরিচালনা করেন গুলেন। গত কয়েক দশক ধরে পাকিস্তানে এ সব সংস্থা পরিচালিত হচ্ছে।

পাকিস্তান সরকার গুলেনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানা গেছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ