বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী ব্যাংকের আমানত-বিনিয়োগ বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

IBBL-BDCঢাকা: জুন ২০১৬ পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ৬৫ হাজার কোটি টাকা এবং ৫৭ হাজার কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫ হাজার কোটি ও ৬ হাজার কোটি টাকা বেশি।

ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার কোটি টাকা যার মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য হয়েছে যথাক্রমে ১৭ হাজার কোটি এবং সাড়ে ১২ হাজার কোটি টাকা ও রেমিট্যান্স আহরিত হয়েছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা।

ব্যাংকের বর্তমান গ্রাহক ১ কোটি পনের লাখ যা দেশের ব্যাংকিং গ্রাহকের ১৪ শতাংশ এবং বিশ্বের ইসলামি ব্যাংকিং গ্রাহকের ২৫ শতাংশ। ২৪ জুলাই ২০১৬ রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে পরিচালকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক প্রফেসর (ডা.) কাজী শহিদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মোহাম্মদ হুমায়ুন কবির, এফসিএ, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, ড. মো. জিল্লু¬ুর রহমান ও প্রফেসর এএনএম সাইদুল হক খান। প্রধান কার্যালয়ের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ, জোন প্রধান ও ৩০৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে যোগদান করেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান ও কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতির দুইটি প্রধান স্তম্ভ -তৈরি পোশাক ও রেমিট্যান্স খাতে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।  এ ব্যাংক বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক এবং দেশের সবচেয়ে স্বচ্ছ ও পরিপালনকারী আর্থিক প্রতিষ্ঠান। একটি আন্তর্জাতিকমানের পরিপালনকারী ব্যাংকে উন্নীত হতে কাজ করছে এ ব্যাংক। সম্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ‘à