মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলি; নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

floridaঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে গুলিতে অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো অন্তত ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

রবিবার মধ্যরাতে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে বিবিসি জানিয়েছে।

স্থানীয় পুলিশের ক্যাপ্টেন জিম মুলিগান জানান, ক্লাব ব্লু নামের ওই বারের পার্কিং এলাকায় গুলির ঘটনার সময় সেখানে সব বয়সীদের জন্য পার্টি চলছিল।

তবে হতাহতদের কারো পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের সবাইকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে যোগাযোগ থাকতে পারে সন্দেহে পুলিশ আরো দুটি স্থানে তদন্ত চালাচ্ছে। এর মধ্যে একটি স্থানে এক বাড়িতে গুলির শব্দ পাওয়া গেছে, অন্য জায়গায় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দ্বিতীয় ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

নাইট ক্লাবে গুলির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ