বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছয়মাসে গৃহহীন ৭৪০!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

a720b5ef07d647f9adbf352198a6151f_18 copyআন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে ৭৪০ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে যাদের ৩৮৪ জন শিশু।

বুধবার ইসরাইলি মানবাধিকার সংগঠন ‘বি’সেলেম’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

অধিকৃত পশ্চিমতীরে গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ফিলিস্তিনিদের ১৬৮টি বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় এই সংখ্যাটি ২০১৫ সালের পুরো বছরে ধ্বংস করা সংখ্যার চেয়েও বেশি।

পশ্চিমতীরের ৬০ শতাংশ এলাকাজুড়ে এরিয়া ‘সি’ এর অবস্থান এবং এখানে প্রায় ৩,০০,০০০ ফিলিস্তিনিদের বাড়ি-ঘর রয়েছে। বর্তমানে এটি ইসরাইলের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। প্রতিবেদনটিতে অভিযোগ করা হয় ইসরাইলি কর্তৃপক্ষ এসব ফিলিস্তিনিদের এরিয়া ‘বি’ এর দিকে সরাতে চাইছে যাতে তারা (ইসরাইলিরা) বসতি সম্প্রসারণ জন্য এরিয়া ‘সি’ দখল করতে পারে। পশ্চিমতীরের ২২ শতাংশ এলাকাজুড়ে এরিয়া ‘বি’ এর অবস্থান। যেটি ইসরাইলের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : আল জাজিরা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ