শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

চীন সফর করেছে তালেবান প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BN-GH247_AFCHIN_J_20150106120344 copyআন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তান তালেবানের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলে জানিয়েছে তালেবানের একটি সূত্র। চীন সরকারের আমন্ত্রণে গত ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হয়।

কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের প্রধান আব্বাস স্তানাকজাই’র নেতৃত্বে প্রতিনিধি দলটি বেইজিং সফর করে বলে জানিয়েছেন এক প্রবীণ তালেবান নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গেই তালেবানের সুসম্পর্ক রয়েছে। এ সব দেশের মধ্যে চীনও রয়েছে।

আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলটি চীন সফর করে বলে জানা যাচ্ছে। সফরে বিদেশি বাহিনীর দখলদারিত্ব এবং আফগান জনগণকে হত্যার বিষয়টি চীনা কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ