সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rampal3 copy
মাজহার মিথুন
- ভাই আপনি রামপালের পক্ষে না বিপক্ষে?

- কোন রামপাল? অর্জুন রামপাল?

- রামপাল! সুন্দরবন!

- ও আচ্ছা আমি আসলে সুন্দরবনের পক্ষে।

- সুন্দরবনের পক্ষে?

- জ্বি। সুন্দরবনের পক্ষে। সুন্দরবন আমার ভালো লাগে। কোনদিন বিয়ে করলে বউ নিয়ে সুন্দরবন ঘোরার ইচ্ছে আছে।

- এটা কোন যুক্তি হলো না। আপনি দয়া করে যৌক্তিক কথা বলেন।

- যৌক্তিক কথা হলো বিদ্যুৎ বলুন, গ্যাস বলুন আরাম আয়েশে বেঁচে থাকার জন্য মানুষ সবই ধ্বংস করে দিতে পারে, উজাড় করে দিতে পারে। মানুষের মতো হিংস্র প্রাণী পৃথিবীতে আর কিছু নেই।
সরকার প্রজেক্ট বসিয়ে বিদ্যুৎ দিতে পারলেও সমস্যা, না দিতে পারলে আরও বড় সমস্যা। প্রশ্নটা হলো আমরা কী চাই। এ দেশের কৃষি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। ব্যাপারটা এমন যে শিল্প কারখানাতেই উৎপাদিত হচ্ছে খাওয়ার জন্য ভাত মাছ।

- আমিও সুন্দরবনের পক্ষে। কী করা যায় জানেন?

- না আমি জানি না। আমি শুধু দেখি, শুনি, ভাবি, বলার মতো কিছু আমি সত্যি সত্যি জানি না। এমনকি আমি গুলশানের ঘটনাও জানি না। জানি না অধ্যাপক রেজাউল করিমের বাসায় এ বছর ঈদ কেমন কেটেছে। জানি না এ দেশের কী হবে। আমি শুধু জানি এ দেশে সবাই জানে, সবারই মতামত আছে।

তবে সমস্যা হলো প্রত্যেকদিন নতুন ইস্যু, প্রত্যেকদিন নতুন আলোচনা। একটা কিছুর জন্য সবাই লেগে থেকে সেই একটা কিছু করে দেখাবার ক্ষমতা এ দেশের মানুষের আগে ছিলো, আর কোনদিন হয়তো হবে না।।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ