শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ইসলাম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

werner-klawun

আওয়ার ইসলাম: জার্মানকে ইসলামের বৈরী দেশ বলা হলেও সেখানে ধর্মটির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সম্প্রতি জার্মানির কট্টর ডানপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এমপি ওয়ার্নার ক্লাউন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এ ধর্ম গ্রহণ করেছেন। এক সময় যেখানে তিনি ছিলেন কট্টর অভিবাসন বিরোধী এখন তিনিই সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের বড় সমর্থক।

৭৫ বছর বয়সি ক্লাউন ইসলাম গ্রহণের পর নাম রেখেছেন ইবরাহিম। পবিত্র কুরআন পাঠের পরই তিনি ইসলামকে উপলব্ধি করেন বলে জানিয়েছেন। ইসলাম গ্রহণের পর তার নীতি আদর্শে ব্যাপক পরিবর্তন আসে।

 ধর্মান্তরিত হওয়ার পর জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানির বিখ্যাত কবি জোহান উল্ফগান ভন যোথের নবি মুহাম্মদ সা. এর প্রশংসা করে লেখা এক কবিতা পড়ে তিনি ইসলাম সম্পর্কে আরো ঘনিষ্টভাবে জানতে আগ্রহী হয়ে উঠেন।

ক্লাউন বলেন, ইসলাম ও মুসলিম বিরোধী কট্টর ডানপন্থী যেদলটির আমি সদস্য ছিলাম তার সাথে সম্পর্ক ছিন্ন করাকেই আমি যথেষ্ট মনে করি না। আমি আমার অতীত চিন্তা ধারা পরিবর্তনে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।

ক্লাউন এখন অভিবাসীদের নিয়ে কাজ করছেন। তিনি মনে করেন, তিনি যেমন অভিবাসীদের সহায়তা করছেন তেমনি তারাও তাকে সাহায্যে এগিবে আসবে।

সূত্র: ওয়ার্ল্ড বুলেটি, ইসলাম টাইমস

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ