ওমর শাহ : পানিতে ভাসছে মানুষ। জমি জমা তলিয়ে গেছে বন্যার পানিতে। বন্যা দুর্যোগে পশু পাখিদেরও ঠাঁই নেই। দেশের নানা অঞ্চলে বন্যা কবলিত মানুষের হাহাকার। ফসল ফলাদির পাশাপাশি তলিয়ে গেছে বাড়ি ঘরও। লাখ লাখ মানুষ ভিটামাটি ছেড়ে আশ্রয় নিয়েছে উজানে। আশ্রয় হচ্ছে শহর বাড়িতে।
বন্যা সৃষ্টিকর্তার এক প্রাকৃতিক দুর্যোগ। হযরত নুহ আ. এর উম্মতদেরও আল্লাহ তায়ালা বন্যার প্লাবনে ভাসিয়ে দিয়েছিলেন। নুহ আ. এর কিশতির ঘটনা আজও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। নাফরমানি, সুদ, যেনা-ব্যাভিচার বেড়ে গেলে আল্লাহ তায়ালা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বান্দাদের শাস্তি দিয়ে থাকেন। সতর্ক করেন পাপ পঙ্কিলতার। বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও বন্যায় আক্রান্ত অসহায় মানুষদের সেবায় এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে ইসলাম। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের চিরকালীন শিক্ষা। আর্ত মানবতার সেবায় মুসলিম শাসকরা রাতের আঁধারে ঘুরে ঘুরে অনাহারীদের মুখে খাবার জুটিয়েছেন। ইসলামের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মুসলিম শাসকরা।
রাসুল সা. বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তাঁর বান্দাদের প্রতি দয়া করে।’ (বুখারি মুসলিম।) তিনি আরও বলেছেন, ‘তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো। আকাশের মালিক আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।’ (মুসতাদরাক)।
কোনো মুসলমানই বিপদগ্রস্ত মানুষকে দেখে মুখ ফিরিয়ে থাকতে পারে না। বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অশেষ নেকির কাজ। হাদিস শরিফে দুনিয়াতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষকে অন্ন ও বস্ত্র দানের পরকালীন প্রতিদান ঘোষণা করে রাসুল সা. বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, কেয়ামতের দিন তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে কেয়ামতের দিন পানি পান করানো হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে কেয়ামতের দিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে।’ (আবু দাউদ)।
বন্যায় অনেক পরিবারের বাড়িঘর, সহায়সম্পদ ও জীবনজীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক রাস্তাঘাট, দোকানপাট, বসতভিটা, জমি-জিরাত ও ফল-ফসল নিশ্চিহ্ন ও বিলীন হয়ে গেছে। এ অবস্থায় বন্যাকবলিত অঞ্চলের অসহায় বানভাসি মানুষ কতটা দুঃখ-কষ্টের মধ্যে পড়েছে, তা সহজেই বোঝা যায়। বন্যাদুর্গত à¦