বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

একজন মুখলিস দাঈ ড. আবদুল্লাহ জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

assunnah

হাসান মুহাম্মদ জামিল: গত পরশু একঝাঁক তরুণ আলেমের সাথে গিয়েছিলাম ঝিনাইদহে; ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.-এর স্মৃতিধন্য আস সুন্নাহ ট্রাস্ট পরিদর্শনে। তাঁর কর্মময় জীবনের স্মৃতিগুলো দেখে তাঁকে নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে!

একজন মানুষের কতোটুকু ইখলাস থাকলে কর্মপদ্ধতি এমন হতে পারে-কাছ থেকে না দেখলে বুঝা কঠিন। দ্বীনের জন্য যে কোনো সঠিক পদ্ধতি গ্রহণে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও তিনি সে ধারার মানুষ নন, তথাপিও প্রান্তিকতার উর্দ্ধে উঠে এ মানুষটি প্রমাণ করেছিলেন “আমি কাজ করি দ্বীনের জন্য”।

ছোট্ট একটি উদাহরণ না টানলে বিষয়টি ক্লিয়ার হবে না। তিনি ছিলেন আলিয়া আর ইউনিভার্সিটি ডিগ্রিধারী একজন স্কলার। শিক্ষকতা করতেন ইউনিভার্সিটিতে।দীর্ঘসময় রিয়াদে অবস্থানের ফলে সালাফী আকিদায় হয়েছেন প্রভাবিত। কিন্তু উম্মতের দরদী এ মানুষটি লোভনীয় সব প্রস্তাব উপেক্ষা করে যখন শুরু করলেন নিজ অঞ্চলে দাওয়াতী কার্যক্রম, তিনি বুঝলেন তার বাড়ির আলিয়া মাদ্রাসাটি এ খেদমতের জন্যে যথেষ্ট নয়, কারণ ইতোমধ্যেই খ্রিস্টান মিশনারীরা তাদের কার্যক্রম বিস্তৃত করেছে গোটা ঝিনাইদহে। উম্মতের জন্য ব্যাকুল মানুষটি অস্থির হয়ে উঠলেন-কী করবেন ভেবে!

স্থানীয় ক্বওমী আলেমদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন মাদ্রাসাটিকে ক্বওমী করার। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ক্বওমী আলেমদের দিয়ে মাদানী নিসাব চালু করলেন। কিন্তু খ্রিস্টান মিশনারী এবং ভণ্ডপীরদের দৌরাত্ম্য থেকে জাতীকে মুক্তি দিতে প্রয়োজন ছিল হাদীস এবং দা’ওয়াহ বিভাগের। কিন্তু কোথায় পাবেন বিশেষজ্ঞ উস্তাদ!?

 তিনি ছুটলেন নানাজনের কাছে। সাড়াও পেলেন। হযরত মুফতী আব্দুল মালেক হা. পাঠালেন তাঁর প্রিয় সাগরেদ মুফতী জাকারিয়া হা.কে। দা’ওয়াহ বিভাগের জন্য মুফতী যুবাইর ভাই হা. পাঠালেন তার প্রিয় সাগরেদ মুফতী মুশাহিদ হা.কে।

ছড়িয়ে পড়লো তাঁর খেদমতের সুফল ঝিনাইদহসহ আশেপাশের সব জেলাতে। শায়েখের ইখলাসের সুফল ভোগ করছে গোটা অঞ্চল। আমি এসব হিস্টরি শুনে পুলকিত হলাম, হতাশ হলাম নিজের মানসিকতা নিয়ে!

বত্রিশ বছর থেকে তাঁর পাশে থাকে আস সুন্নাহ ট্রাস্টের সেক্রেà