শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আইএসকে সহযোগিতার দায়ে ফিলিপাইনের নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is5আওয়ার ইসলাম : ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততা এবং জঙ্গি হামলার পরিকল্পনায় সহায়তা করার অভিযোগে ফিলিপাইনের এক নারীকে গ্রেফতার করেছে কুয়েতের পুলিশ। গত শুক্রবার ওই নারীকে আটক করা হয়।

জঙ্গিদের সঙ্গে ওই নারীর যোগাযোগ ছিল বলে ধারণা করছে পুলিশ। আইএস দেশটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে বলেও দাবি করছে কুয়েতের পুলিশ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই নারী ১৯৮৪ সালে ফিলিপাইনে জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের জুনে গৃহকর্মী হিসেবে কুয়েতে প্রবেশ করেন।

পুলিশ লিবিয়ার আইএস জঙ্গিদের সঙ্গে ওই নারীর বেশ কিছু ই-মেইল আদান প্রদানের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।

ওই নারী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কুয়েতে একটি হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম কুনা ওই নারীর একটি ছবি প্রকাশ করেছে।

গত মাসে কুয়েতে আইএসের তিনটি হামলার পরিকল্পনা ভেস্তে যায়। আইএস একটি শিয়া মসজিদে হামলার পরিকল্পনা করেছিলো। কিন্তু কুয়েতি পুলিশ জঙ্গিদের হামলার আগেই নিরাপত্তা জোরদার করে ওই হামলা ঠেকাতে সক্ষম হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ