বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trainআমিনুল ইসলাম হুসাইনী, কসবা : ব্রাহ্মণবাড়িয়া কসবা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে. কসবা রেল স্টেশনে এই ঘটনাটি ঘটে।

নিহত ওই ছাত্রের নাম আরেফিন সিয়াম (১৫)। সে কুমিল্লা শেখ ফজিলাতুন নেসা মডার্ণ উচ্চ বিদ্যলয়ের দশম শ্রেণীর ছাত্র। তার রোল নং ছিল- ০১।

আরেফিন সিয়াম কুমিল্লা জেলা সদরের প্রবাসী পিতা অানোয়ার হোসেন টিপুর ছেলে।

কসবা রেল স্টেশন মাস্টার শেখ আনওয়ার হোসেন, আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান, বিকাল ০৪. ২০মি. ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ৭৯১ গাড়িতে এই স্কুল ছাত্রটি কাটা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্ভবত ওর সাথে আরো কয়েকজন ছিল। ওরা হয়তো ঘুরতে এসেছিল। চট্টগ্রামগগামী কর্ণফুলি এক্সপ্রেস থেকে ওরা রেল ক্রসিংয়ের সময় নেমেছিল। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ৭৯১ আসতে দেখে ওরা কর্ণফুলি ট্রেনে উঠতে গেলে এ সময় দুর্ঘটনা ঘটে। ওর সঙ্গিরা ট্রেনে উঠতে পারলেও সিয়াম পারেনি। এ সময় ট্রেন এসে সিয়ামের উপর দিয়ে চলে যায়। ট্রেনে কাটা পড়ে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে এবং শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থল থেকে তার পেন্টের পকেট থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। সেই সূত্রেই খবর দেয়া হয় তার পরিবারকে।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন এবং সিয়ামের লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে থানায় কোনো অপ মৃত্যুর মামলা করা হয়েছে কি না। সিয়ামের চাচা লিটনের কাছ থেকে জানতে চাইলে তিনি 'না' বলেন। পড়ে তারা সিয়ামের লাশ নিয়ে কুমিল্লার উদ্ধেশ্যে রওয়ানা হন।