সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

১০০০ ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1000 Palestainএম রবিউল্লাহ: সৌদি আরব এ বছর হজ পরিদর্শন প্রকল্পের অধীনে এক হাজার ফিলিস্তিনের নাগরিকের হজের আয়োজন করবে। তাদের মধ্যে অধিকাংশ ফিলিস্তিনের শহীদ পরিবারের সদস্য ও তাদের স্বজন।

সৌদি আরবের হজ পরিদর্শন প্রকল্প কমিটির উপ প্রধান আব্দুল আজিজ আল সালেহ, ফিলিস্তিনের হজ কমিটির প্রধান জায়িদ আল ডাকান, মিসরে নিযুক্ত ফিলিস্তিনের দূতাবাসের আব্দেল হাদী ও সৌদি এয়ার লাইন্সের প্রধান আব্দুল জব্বার আল হুসামী মিসরে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফিলিস্তিনের হজ কমিটির প্রধান জায়িদ আল ডাকান বলেন, ফিলিস্তিনিদের জন্য মিসরে সৌদি দূতাবাস প্রয়োজনীয় ভিসা ও রিটার্ন টিকেট দেওয়ার নিশ্চিয়তাসহ সংরক্ষিত ফিলিস্তিনি তীর্থ যাত্রী রাখা বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে গত বছরের তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। তীর্থ যাত্রীরা সহজেই যাতে আসন্ন হজে ভিসা ও প্রয়োজনীয় সুবিধা পায় তা সুপারিশ করা হয়েছে ।

সৌদি দূতাবাসের কর্মকর্তাদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানান ডাকান। এছাড়া তিনি ফিলিস্তিনিদের জন্য এই ধরনের প্রকল্প চালু রাখার জন্য সৌদি আরবের ভূয়সী প্রশংসা করেন।

হজ পরিদর্শন প্রকল্পের মাধ্যমে সৌদি সরকার গত ৭ বছরে ১৩ হাজার ফিলিস্তিনিকে হজ করার সুযোগ দিয়েছে। হাউজিং, প্রশাসনিক, অর্থনৈতিক, মিডিয়া, সার্ভিসেস, ট্রান্সপোর্ট, হলি প্ল্যাসেস ও মদিনা কমিটি এই আটটি উপকমিটির মাধ্যমে ফিলিস্তিনের হজ যাত্রীরা হজ পালন করার সুযোহ পাবেন এ বছর।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ