সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কসবায় স্বামীর হাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nk-756আমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তেতুইয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে পাপিয়া আকতার (১৯) নামে এক নারী স্বামীর হাতে খুনের অভিযোগ উঠেছে।

নিহত পাপিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, গত চার মাস আগে বাড়াই গ্রামের আরু মিয়ার ছেলে আমির হোসেন (২৫) এর সাথে পাপিয়া আকতারের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার টঙ্গীতে ভাড়া বাসাতে বসবাস করতেন।

হঠাৎ রোববার মালু মিয়া পাপিয়ার পরিবারকে ফোন করে বলেন, 'আপনাদের মেয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে। আমি তাকে গ্রামে নিয়ে এসেছি। আপনাদের মেয়ের লাশ বাড়াই থেকে নিয়ে যান। এই বলে সে ফোন কেটে দেয়।

পাপিয়ার পরিবার পুলিশকে তা অবহিত করলে পুলিশ রবিবার সকালে কসবা উপজেলার বাড়াই গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর থেকে নিহত পাপিয়ার ঘাতক স্বামী আমির হোসেন মালু ও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দীন 'আওয়ার ইসলাম ২৪.ডটকম'কে বলেন, ঘটনা সত্য। এ ব্যাপারে নিহত পাপিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা নেয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ফরেনসি বিভাগে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত বিষয় জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ