শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ধর্মীয় শিক্ষকের জন্য বিজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2015_10_22_18_51_19_uV7FK12KD2yJjHbZd5XSAOCu46vHnq_original copyআওয়ার ইসলাম : ধর্মীয় শিক্ষকের জন্য লোক চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বিজ্ঞাপনটিতে বলা হয়, বেসামরিক সাংগঠনিক কাঠামোভুক্ত ‘ধর্মীয় শিক্ষক’ এর শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের ফাজিল ডিগ্রী। ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া জেলার অধিবাসীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।

আগ্রহী প্রার্থীদের কোন প্রকার ঘষা মাজা ছাড়া সকল শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান, কমিশনার বা মেয়রের দেয়া নাগরিকত্বের সনদ ইত্যাদি কাগজপত্রসহ আবেদনপত্র নৌবাহিনী সদর দপ্তরের ঠিকানায় ডাকযোগে পাঠাতে বলা হয়েছে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০১৬

এফএফ