সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

পিটিআই সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : কুমিল্লায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে তুলে নিয়ে রাতভর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলসহ কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। পরে দুই ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট পদে গত ২৭ জানুয়ারি যোগদান করেন রাইহুল করিম। এরপর থেকে ওই কর্মকর্তা অন্যায়, অনিয়ম,দুর্নীতি ও ইনস্টিটিউট প্রশিক্ষণার্থী
নারীদের যৌন হয়রানি করে আসছেন বলে স্মারকলিপিতে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল 'আওয়ার ইসলাম ২৪ ডটকম'কে রাইহুল করিমের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের ব্যাপারে বলেন,অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ