বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী ব্যাংক বরিশাল জোনের শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl_barishalআওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বরিশাল জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বরিশাল অঞ্চলের ১০২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, এইচআরডি প্রধান মো. ইয়ানুর রহমান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক সচীন কুমার রায়, বরিশাল উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার আফরোজ বক্তব্য রাখেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরআর