বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অশুদ্ধ পুরুষ : র্পব ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monirমনির প্রধান

ফারহি তোমার কি হয়েছে? মনে হয় মন খারাপ? প্রশ্নটা করতে আরাফাতের ইচ্ছে করলেও কেন যেন করতে পারে না। একবার তার বলার ইচ্ছে হয়, শোনো মেয়ে, স্যারদের কাছে কিছু লুকোতে নেই। ভালো-মন্দ সবকিছু স্যারদের সাথে ফ্র্যাংক্লি শেয়ার করতে হয়। স্যার হলো সবচেয়ে বেস্ট ফ্রে-। কথাগুলো আরো একবার বলবো বলবো করেও ফারহিকে বলা হয়নি। বলতে চাইলেই একটা কৌতুকের কথা তার মনে পড়ে যায়। কৌতুকটা এমন....
ক্লাস নাইনের এক ছাত্রীকে তার টিউটর মন খারাপ দেখে বলল, এই, তোমার মন কি কোনো কারণে খারাপ? খবরদার মন খারাপ করে থাকবে না। ভালো-মন্দ যাই কিছু হোক আমাকে বলবে। ভয় পাবে না। টিচার কি ভয় পাবার জিনিস? টিচার হলো ফ্রে-ের মতো। ফ্রে-ের সাথে সবকিছু ফ্র্যাংক্লি শেয়ার করতে হয়। বুঝেছ? মেয়ে কথা বলে না?
জি।
তার পরদিন টিউটর যথারীতি পড়াতে বসে বললেন, দাও, হোমওয়ার্ক দাও।
ছাত্রী হেলে দুলে, ঠোঁট বাঁকা করে বললো, সরি দোস্ত, আইজকাও হোমওয়ার্ক করতে পারি নাই। ভুইলা গেছি।
টিউটর কতক্ষণ হা করে তাকিয়ে থাকার পর কেবল বলতে পারল, সর্বনাশ!
ফারহির বেলায় তেমন কিছু ঘটার আশঙ্কা আরাফাত করে না ঠিক, তবু সে একটা গাম্ভির্য সবসময় বজায় রাখার চেষ্টা করে। খুব বেশি বন্ধুসূলভ আচরণ স্টুডেন্টের সামনে টিচারকে হ্যাংলা বানিয়ে দেয়। ইমেজ নষ্ট হয়ে গেলে পড়া আদায় করা কঠিন। সামান্য দূরত্ব বজায় রাখা ভালো।
ফারহি, পড়াটা শোনাও দেখি। কি যেন পড়া দিয়েছিলাম?
পড়া শুনে আরাফাতের মন খুব খারাপ হয়। ছাব্বিশ দিন ধরে সে ফারহিকে পড়াচ্ছে। এতো ভূল আর কোনোদিনও তার পড়ায় হয়নি। একবার আরাফাতের ইচ্ছে হয় ভুলগুলো এড়িয়ে যেতে। বলতে, হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে। এই নাও পুরস্কার।
জোতি তুমি পড়া শিখেছ? প্রশ্নটা করেই আরাফাতের মনে হলো, বেকার প্রশ্ন করা। এই মেয়ে প্রশ্নের উত্তর কখনো দেয় না। শুধু মাথা দুলিয়ে না সূচক উত্তর দেয়। কিন্তু জোতি আজ মাথা নাড়ায় না। মুখে জি বলে পড়া শোনায়। সেই পড়া একদম নির্ভুল না হলেও কোনো অংশে ফারহির চেয়ে খারাপ নয়। এখন? কলমটা কীভাবে দেবে সে ফারহিকে? দিলে জোতিকে দিতে হয়। কিন্তু কলম তো আরাফাত জোতির জন্য আনেনি। এনেছে ফারহির জন্য।
ফারহি গতকাল পড়তে বসনি?
বসেছি।
তবে পড়া হয়নি কেন? এতো ভুল।
স্যার, ইচ্ছে করেই ভুল করেছি।
কেন?
আজ কী বার বলেন তো?
বৃহস্পতিবার। কেন?
বৃহস্পতিবার দিন কিন্তু গল্পের দিন। পড়ার দিন নয়, ঠিক না?
আরাফাতের এক ধরনের রাগ লাগে। বোকা মেয়ে। পড়াটা ঠিকঠাক শুনিয়ে বলতে তো পারতো-স্যার, আজ পড়বো না। বৃহস্পতিবার না আপনার গল্প শোনাবার কথা? আরাফাতের বলতে ইচ্ছে হয়, আচ্ছা, ঠিক আছে, গল্প শোনাব। কিন্তু তার আগে পড়াটা একবার নির্ভুলে শুনিয়ে নাও। ভয়ে বলা হয় না। ফারহির মধ্যে সংকোচবোধ কম। যদি বলে ফেলে, না স্যার, পড়া শোনাবো না আর। গল্প বলেন। তখন ইজ্জত কিছু বাকি থাকবে না।
স্যার রাগ করলেন?
না করিনি। আজ তোমার স্কুল নেই ফারহি?
স্কুল নেই তবে কোচিং আছে।
কোচিং কতক্ষà¦