মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্পে কর্মবিরতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

146558_148 copy

আওয়ার ইসলাম : বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ২৮ আগস্ট পর্যন্ত সময় দিয়ে দাবি পূরণ করা না হলে ওইদিন সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

আজ শনিবার ঢাকার একটি হোটেলে সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ওইদিন দেশের সব পেট্রোলপাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে।

এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ