সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

হাজিদের জন্য স্মার্টছাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

umbrella-hajj-pilgrimsওয়ালি উল্লাহ সিরাজ: আওয়ার ইসলাম

স্মার্ট ফোনের কথা তো আমারা আগে থেকেই শুনছি। এবার এলো স্মার্ট ছাতা। যাতে একই সাথে প্রখর রোদ থেকে ছায়া, ফ্যানের বাতাস, জিপিএস ও চার্জ করার সুবিধা থাকছে। আসন্ন হজের সময় মুসল্লিদের কষ্ট কমাতে সৌদির এক বিজ্ঞানী নিয়ে এসেছেন এই স্মার্ট ছাতা।

ভৌগলিক কারণেই সৌদি আরবে গরম বেশি। ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা এখানকার স্বাভাবিক নিয়ম। হজের মৌসুমে লাখ লাখ হাজির ভিড়ে গরম বেড়ে যায় আরো বহুগুণ। প্রচণ্ড এই গরমে হাজিদের স্বস্তি দিতে কমতি নেই সৌদি সরকারের। এই বার হাজিদের এই কষ্ট কমাতে নতুন ছাতা তৈরি করেছে দুই উদ্যোক্তা।

তীব্র রোদে শুধু ছায়া নয়, ফ্যানের বাতাসও দিবে এই ছাতা। ছাতার সাথেই যুক্ত ছোট্ট এই ফ্যান, যার বিদ্যুৎ সরবরাহ আসবে সৌর বিদ্যুৎ থেকে। ফিলিস্তিনি সহকর্মী মানাল দালদিসকে সাথে নিয়ে এই ছাতা উদ্ভাবন করেছেন মক্কার বিজ্ঞানী কামেল বাদাওয়ি।

কামেল বাদাওয়ি বলেন, হাজিরা সাধারণত ছাতা ব্যবহার করেন রোদ থেকে বাঁচার জন্য। আগে কেউ ভাবেনি ছায়া ছাড়া অন্য কোন সুবিধা পাওয়া যায় ছাতার মাধ্যমে। ছাতায় ফ্যান যুক্ত করার বিষয়টিকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। কারণ আগামী ১২ বছর হজ পরবে প্রচণ্ড গরমে। আর সৌর বিদ্যুতের সুবিধা হলো সার্বক্ষণিক সরবরাহ থাকবে। যমুনা টিভি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ