সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ঝিনাইদহে ২ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের আরাপপুর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, মাদারীপুর পৌর এলাকার আউশদিয়া গ্রামের হাফিজ গাজীর ছেলে ফরহাদ (৩৩) ও ভোলা সদর উপজেলার কুঞ্জুপট্টি গ্রামের আব্দুল গনির ছেলে উজিউল্লাহ (২৯)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আরাপপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস, ওয়াকিটকি ও হাতকড়াসহ ফরহাদ গাজী ও উজিউল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ