মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সৌদিতে বরফের শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

(FILES) This file photo taken on July 20, 2016 shows Saudis playing at the indoor snow theme park "Snow City" in the Al-Othaim Mall Rabwa in the capital Riyadh. / AFP PHOTO / STRINGER / TO GO WITH AFP STORY BY Abdul Hadi Habtor

আবিদ আনজুম: সৌদি নাগরিকদের বিনোদনের উদ্দেশ্যে একটি বরফের শহর তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হয়েছে এ বরফের শহর। শহরটিতে প্রতি ঘণ্টায় ৩৫০ জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

অতিরিক্ত গরমের ফলে সৌদিতে অবস্থান অনুকূল নয়। নাগরিকদের কিছু সময়ের জন্য স্বস্তি দিতেই এ উদ্যোগ নিয়েছে রিয়াদ।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, শহরটির পরিমাণ ৫০০০ বর্গ মিটার। এটি নির্মাণ করতে খরচ হয়েছে ১০ কোটি রিয়াল।

এখানকার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস। যে কারণে এটাতে প্রবেশ করার জন্য লাগবে আলাদা পোশাক। যা সরবারাহ করবে কর্তৃপক্ষ।

এখানে বিনোদন ও পার্কের সব যন্ত্রপাতিই রয়েছে। প্রবেশকারীরা ইচ্ছেমতো এসব ব্যবহার করতে পারবেন। রিয়াদের গভর্নর জানান, মানুষকে গরমের হাত থেকে বাঁচাতেই তাদের এ উদ্যোগ।

(FILES) This file photo taken on July 20, 2016 shows a general view of Saudis playing at the indoor snow theme park "Snow City" in the Al-Othaim Mall Rabwa in the capital Riyadh. / AFP PHOTO / STRINGER / TO GO WITH AFP STORY BY Abdul Hadi Habtor

-জিওনিউজ উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ