শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হেফাজতের নতুন কমিটি: একটি পর্যালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajo_newমাওলানা এহসানুল হক; আওয়ার ইসলাম

অনেক দেরিতে হলেও হেফজত মহানগরের জন্য নতুন কমিটি দিয়েছে। অনলাইন-অফলাইনে কমিটি নিয়ে ব্যাপক আলোচনা চললেও আমি মনে করি এটা নিয়ে উৎসাহ-উদ্দিপনা বা আনন্দ বেদনার কিছুই নেই। কারণ কমিটির যখন চাহিদা ছিল, প্রয়োজন ছিল তখন কমিটি দেয়া হয়নি।

হেফজাত মহানগর কমিটি গঠনের প্রয়োজন ২০১৩ তে। রাজনীতিবিদ আলেম ও অরাজনৈতিক আলেমদের সমন্বয়ে তখন যদি একটি শক্তিশালি কমিটি করা হতো, তাহলে হয়তো ৫ই মে সৃষ্টি হতো না। বা ৫ই মের পরে হেফাজত এভাবে হারিয়ে যেত না। জমিয়ত মহানগর আর হেফাজত মহানগর প্রতিশব্দ হতো না। মহানগরের নামে বাড়িধারা আর লালবাগে আলাদা আলাদা প্রোগ্রাম হতো না।

হেফাজতের এখন আগের মত সেই আবেদন নেই। তারপরও এখন হটাৎ কেন কমিটি দিলো? এর উত্তর সহজ। একছাদের নিচে থাকা জমিয়তের দুই গ্রুপ। লালবাগ আর কামরাঙ্গিচড়। এই চার গ্রুপের নেতৃবৃন্দ মূলত হাটহাজারি গিয়েছিলেন হেফজত মহানগরকে উত্তর-দক্ষিণের নামে বাড়িধারা ও লালবাগে বিভক্ত করতে। কিন্তু হাটহাজারির নেতৃবৃন্দ মহানগরকে ভাগ করা পছন্দ করেননি। তারা এই চারটি ধারায় বিভক্ত নেতাদের মাঝে মহানগরের পদ বন্টন করে সমন্বয়ের চেষ্টা করেছেন।কিন্তু রয়ে গেছে অনেক ত্রুটি।

প্রধান উপদেষ্টা করা হয়েছে মুফতি ওয়াক্কাসকে। আলেমদের মধ্যে যে কয়জন প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে মুফতি ওয়াক্কাস অন্যতম।তাকে এই অলংকারিক পদ না দিয়ে কেন্দীয় কোন পদ দিলেই পারতেন।

সভাপতি হিসেবে আল্লামা নূর হোসাইন কাছেমি সাহেবের বিকল্প নেই। সভাপতি হিসেবে তিনিই প্রত্যাশিত ছিলেন।

কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আবুল হাসানাত শুধু অপ্রত্যাশিতই নয় কল্পনাতীত ছিল। বিজ্ঞ মহলের প্রতিক্রিয়া, মাওলানা আবুল হাসানাতকে সাধারণ সম্পাদক করে কমিটির মানই কমিয়ে দেয়া হয়েছে।

আমার মনে হয় এর চেয়ে উত্তম বিকল্প ছিল না। এই পদের জন্য কে উপযুক্ত সেই বিবেচনা এখানে হয়নি। মূলত লালবাগ বাড়িধারা বিভক্তি ঠেকাতে বাড়িধারা জন্য সভাপতি পদ আর লালবাগওয়ালাদের জন্য সেক্রেটারি পদ বরাদ্ধ ছিল। আর লালবাগে গুরুত্বপূণ ব্যক্তি তিনজন। মাওলানা আব্দুল লতিফ নেজামি, মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা আবুল হাসানাত। নেজামি সাহেব সিনিয়র। ফয়জুল্লাহ সাহেবের কথা নাইবা বলি। বাকি থাকে মাওলানা আবুল হাসানাত। লালবাগ থেকে যখন দিতেই হবে তখন এটাই ছিল উত্তম পছন্দ।

হেফাজত যেই জাগরণ সৃষ্টি করতে সামর্থ হয়েছিল তার মূল কারণ ছিল মহানà