বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কবি শহীদ কাদরী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

237671_1 copy

আওয়ার ইসলাম : বর্তমান সময়ে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার স্থানীয় সময় সকাল সাতটায় নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালে  আইসিইউতে শহীদ কাদরী মারা যান।

কবি শহীদ কাদরী প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর জন্ম ঢাকায় ১৯৪২ সালের ১৪ আগস্ট। উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার নর্থ শোর হাসপাতালে ভর্তি হন তিনি।

কবির একমাত্র ছেলে আদনান কাদরী জানিয়েছেন, তাঁর বাবার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে।

এফএফ