শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পাক-ভারত বৈরিতার নেপথ্যে কাশ্মীর সঙ্কট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir22কাজী আবুল কালাম সিদ্দীক; আওয়ার ইসলাম

পাহাড়ের পর পাহাড় তুষারমণ্ডিত ধবল শৃঙ্গমালা আর ছলছল ফেনায়িত উচ্ছ্বাসে পাড় ঝাঁপানো নদীর পর নদীর দেশ ভূস্বর্গ কাশ্মীর। কাশ্মীর আসলে স্বাধীন দেশ নয়; বলা ভালো জম্মু ও কাশ্মীর প্রদেশ। যার রয়েছে ২২টি জেলা। যথা- জম্মু, উধমপুর, দোদা, রাজৌরি, ফুলয়াম, অনন্তনাগ, পুঞ্চ, বারামুলা, বদগাম, শ্রীনগর, লেহ, কুপওয়ারা, পহেলগাঁও কারগিল, কাথুয়া, সুতাবু, চুশুল, খাপালু, লামায়ুর, চিলাস, হারা আর কিস্তোয়ার। একটি নদী- এপারে কাশ্মীর, ওপারেও কাশ্মীর। ওপারের আজাদ কাশ্মীরে রয়ে গেছে সাতটি জেলা। একটার রাজধানী শ্রীনগর, আরেকটা রাজধানী মুজাফফরাবাদ।

বড়ই ভাগ্য বিড়ম্বিত কাশ্মীরবাসী। বহুমুখী সঙ্কটে এদের দিনাতিপাত। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দ্বন্ধ বা ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও রক্তপাতের ঘটনা কাশ্মীরের জন্য নিত্যনৈমিত্তিক। কাশ্মীর সমস্যার কেন্দ্রে রয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ভারতীয়রা এক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বটিকে নয়, বরং সামরিক বাহিনীকে প্রধান প্রতিপক্ষ মনে করে। ভারত চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি, জরুরি সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দু’দেশের মানুষের সম্পর্কের বৈরিতা কমাতে।

এ প্রেক্ষিতেই সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দু’দেশের পররাষ্ট্র সচিবদের গোপন বৈঠক হয়েছে। এরপর গত ৯ ডিসেম্বর (বুধবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত তিন দিনের ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সন্ত্রাস থেকে কাশ্মীর বিরোধসহ বিভিন্ন ইস্যুতে নতুন নাম ‘কমপ্রিহেনসিভ বাইল্যাটারেল ডায়ালগ’ নামে শান্তি আলোচনা শুরু করেছে ভারত ও পাকিস্তান। (সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন)

কাশ্মীর সমস্যার সমাধানে ইতোপূর্বে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। আবার অনেক আন্তর্জাতিক শক্তি কাশ্মীরি জনগণকে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কথা বলছেন। বস্তুত স্বাধীন দেশ গঠন করার অধিকার জাতিসংঘ তাদের দিচ্ছে না। যে জাতিসংঘ অবরোধের মাধ্যমে ইরাকে লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে, ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠন করার মাধ্যমে ইহুদিদের কাছে মুসলিমদের এলাকা ছেড়ে দেয়ার কথা বলছে ওই জাতিসংঘই কাশ্মীরে স্থানীয়দের স্বার্থ রক্ষায় চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।