সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পরীক্ষা পেছাতে রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Uncctitled-1 copyআওয়ার ইসলাম : পরীক্ষা পেছানোর দাবি জানাতেই গত বৃহস্পতি ও শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। পরে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অপরাধে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।

গত বৃহস্পতি ও শুক্রবার শ্রীলংকার রাষ্ট্রপতির ওয়েবসাইটটি হ্যাকিংয়ের কবলে পড়ে। হ্যাকার দলটি নিজেদের ‘শ্রীলঙ্কান ইয়ুথ’ নামে পরিচয় দেয়।

ওয়েবসাইটে হ্যাকার গ্রুপ তাদের দাবি করে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য এ-লেভেল পরীক্ষা পেছাতে হবে। দাবির পেছনে যুক্তি হলো এ-লেভেল পরীক্ষার সঙ্গে সিংহলি ও তামিল নববর্ষ একই সময়ে অনুষ্ঠিত হবে। নতুন বর্ষ উদযাপনের ক্ষেত্রে পরীক্ষা তাদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

হ্যাকাররা আরও লিখেছে, ‘পরিস্থিতি যদি আয়ত্তে আনতে না পারেন, তবে নতুন করে নির্বাচন দিন।’ একই সঙ্গে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করুন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর দিকে আরো বেশি নজর দিন।’

শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাষ্ট্রপতির ওয়েবসাইটটি হ্যাক হওয়ার কিছুক্ষণের মধ্যেই হ্যাকারদের পোস্টটি মুছে ফেলা হয়। কিন্তু কিছু সময় পর পুনরায় হ্যাকিংয়ের কবলে পড়ে ওয়েবসাইটটি। তবে দ্বিতীয়বার সেখানে কোনো বার্তা ছিল না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ