বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মক্কা-মদিনার দুই প্রধান ইমামকে ঢাকায় আনার চেষ্টা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makka-madinaঢাকা: পবিত্র মক্কার মসজিদুল হারাম শরীফের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনার মসজিদে নববীর ইমাম আবদুর রহমান আল হুতাইফিকে ঢাকায় আনতে চাচ্ছে সরকার। এ ব্যাপারে যাবতীয় প্রচেষ্টা সরকার করবে বলে জানা গেছে।

গত সপ্তায় ধর্ম মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে জঙ্গীবাদবিরোধী প্রচারের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রধান দুই ইমামকে বাংলাদেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়। আগামী নবেম্বর মাসে তারা যেন বাংলাদেশে আসতে পারেন, সে জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী প্রচারের অংশ হিসেবেই মূলত ঢাকায় আনা হচ্ছে পবিত্র মক্কা ও মদিনা শরীফের দুই ইমামকে। আগামী নবেম্বরের মাঝামাঝি সময় ঢাকায় জঙ্গীবাদবিরোধী সমাবেশে বক্তব্য রাখবেন তারা। পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

পবিত্র মক্কার মসজিদুল হারাম শরীফ ও মসজিদে নববী সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত। সে কারণে তাদেরকে ঢাকায় আনতে হলে সৌদি সরকারের অনুমোদন প্রয়োজন। সৌদি সরকারের অনুমোদন ছাড়া তাদেরকে ঢাকায় আনা সম্ভব হবে না। সে কারণে সৌদি সরকারের অনুমোদনের প্রচেষ্টা চলছে। একটি সূত্র জানায়, এই দুই মসজিদে প্রধান ইমাম ছাড়াও আরো বেশ কয়েকজন অতিরিক্ত ইমাম রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান দুই ইমামকে আনার চেষ্টা চলছে। তবে কোন কারণে সেটা সম্ভব না হলে বিকল্প হিসেবে অতিরিক্ত ইমামদের আনা হবে। অবশ্য ঢাকা থেকে ওই দুই মসজিদের প্রধান ইমামের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকায় আসার জন্য প্রাথমিক সম্মতিও জানিয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে তাদেরকে আনার চেষ্টা চলছে।

সূত্র জানায়, মক্কা ও মদিনার মসজিদের দুই ইমামকে বাংলাদেশে আনা খুব কঠিন কোন কাজ নয়। কেননা এই দুই ইমাম বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ সফর করে থাকেন। এর মধ্যে পবিত্র মক্কার মসজিদুল হারাম শরীফের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি বেশ কয়েক বার বাংলাদেশে এসেছেন। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ইসলামী সম্মেলনেও আস সুদাইসি অংশ নিয়েছেন। এছাড়া সম্প্রতি ভারতেও একাধিক ইসলামি সমাবেশে যোগ দিয়েছেন আবদুর রহমান আস সুদাইসি।

জঙ্গীবাদের বিরুদ্ধে এখন জনসচেতনতা বাড়াতে চাà