মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইমাম মুয়াজ্জিনদের নিরাপত্তায় আইন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam-killdইমদাদুল হক; সিলেট থেকে

দেশব্যাপী মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় নিরাপত্তা বিধান এবং সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান হত্যাকান্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুময়া সিলেট বন্দরবাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বেরকরে মাদানী কাফেলা বাংলাদেশ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্টপয়েন্টে পথসভায় মিলিত হয়।

মাদানী কাফেলা সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে ও জাগরন সাংস্কৃতিক দলের পরিচালক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাদানী কাফেলার উপদেষ্ট মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট জেলার আহবায়ক হাফিজ মাসউদ আজহার।

বক্তারা অবলিম্বে ইমাম মাওলানা আব্দুর রহমান এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে বলেন, দেশ ব্যাপী আলেম উলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জানমালের নিরাপত্তা দিতে হবে। নিহত ইমামের ফেসবুক আইডি থেকে প্রচারিত পোষ্ট এর জের ধরে খুন হয়েছেন কিনা বিষয়টি তদন্তের দাবি জানান বক্তারা।

মহানগর ইমাম সমিতি মাওলানা হাবিব আহমদ শিহাব বলেন, ইমাম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে খুনীদের ফাঁসি দিতে হবে। অন্যথায় সিলেটের তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না। তিনি নগরীর কাজল শাহ এলাকায় ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় হাজার হাজার মুসল্লীদের আসামী করে মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মহল সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার পায়তারা করছে।

কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী বলেন, দেশে ইমাম মুয়াজ্জিনদের জান মালের নিরাপত্তা দিতে সরকারকে আইন প্রণয়ন করতে হবে। জাতীয় মসজিদ থেকে সকল ইমাম হত্যাকান্ডের প্রতিবাদ হওয়া উচিত। তিনি অবিলম্বে মাওলানা আব্দুর রহমানের খুনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আহমদ রাজি, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন, জামেয়া দারুল উলুমের শিক্ষক হাফিজ আব্দুল হাই, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুর রহমান, আরিফ রব্বানী, মাওলানা আতিকুর রহমান, দেলওয়ার হোসাইন ইমরান, মইনুল ইসলাম আল মামুন, আব্দুল করিম হেলালী, আকরাম মুহসিন, আব্দুস সালাম, শাখাওয়াত শিকদার, আতিকুর রহমান হাতিমী, রাসেল আল হাদী, আবু মারজান নোমানী, হাফিজ সানাউল্রাহ প্রমুখ।

আরো পড়ুন: খুনের মিছিলে আরেক ইমাম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ