মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

স্বীকৃতি চাইল সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sqmঢাকা: ২০১২ সালে গঠিত কওমি মাদরাসা শিক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতে কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি এবং জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা কমিটিতে কওমি আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত কওমী মাদরাসা শিক্ষাবোর্ড।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর), বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নেতৃবৃন্দ জরুরি সভায় এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশে ভয়াবহ জঙ্গিবাদের ফেতনা চলছে। তাই পাঠ্যপুস্তকে মুসলিম সংস্কৃতি, নবী-রাসূলদের জীবনী ও ইসলামের আদর্শিক বিষয়গুলো যোগ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় ইসলামি ও নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে ভিনদেশীয় অপসংস্কৃতির বিষয়গুলো বাদ দিতে হবে। সে লক্ষে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদে কওমি মাদরাসা শিক্ষায় অভিজ্ঞ আলেমদের অর্ন্তভুক্তির দাবি জানান।

চট্টগ্রাম পটিয়া মাদরাসার মহাপরিচালক ও চট্টগ্রাম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা আবদুল হালিম বোখারির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, উত্তরবঙ্গ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিস আদ দ্বীনিয়া আল কওমিয়ার চেয়ারম্যান মাওলানা আরশাদ রহমানী, মাওলানা আবদুল হক হক্কানি, মাওলানা মাহমুদুল আলম, সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আজাদ দ্বীনি এদারায়ে তালিমের সহকারী মহাসচিব মাওলানা আবদুল বাছির, মাওলানা এনামুল হক, মাওলানা ইউসুফ খাদিমানীসহ মুফতি এনামুল হাসান, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান ইন্তেকাল করায় সর্বসম্মতিক্রমে আল্লামা আবদুল হালিম বোখারীকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভা শেষে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নেতৃবৃন্দ এক বিবৃতিতে কওমি শিক্ষা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, সরকার গঠিত ও আলেমদের কাছে গ্রহণযোগ্য ‘কওমি মাদরাসা শিক্ষা কমিশন- ২০১২’ কওমি শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির জন্য যে সুপারিশমালা পেশ করেছিল তা মেনেই সরকারকে স্বীকৃতি দিতে হবে। এর অন্যথা আলেম সমাজ মেনে নেবে না বলে তারা সরকারকে সতর্ক করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ