সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জীবনসঙ্গীর সাথে মিথ্যা এড়িয়ে চলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim-famalyসাদিয়া বুশরা : জীবনসঙ্গীর সাথে কখনো মিথ্যা বলা উচিত নয়। একটি মিথ্যা দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। ছোট কোনো সমস্যা কাটাতে আপনি মিথ্যা বললেন। আপনি হয়তো ভেবেছিলেন, এই মিথ্যা বলা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে দেবে। কিন্তু এই তাৎক্ষণিক মিথ্যা পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এরকম ভুল বোঝাবুঝির হলে কোন প্রেক্ষাপটে গোপন করেছিলেন কথাটি, তা ভালোভাবে বুঝিয়ে বলুন। পুরো বিষয়টি স্বচ্ছ করে তুলুন সঙ্গীর কাছে।  ছোট একটি মিথ্যা বা গোপনীয়তা থেকে ভবিষ্যতে দাম্পত্যে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক পুরোটাই বোঝাপড়া আর বিশ্বাসের। যেকোনো সম্পর্কে মিথ্যা ও গোপনীয়তা সন্দেহের দোরগোড়ায় পৌঁছে দেয়।

সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরীন বলেন, ‘স্পর্শকাতর কোনো বিষয়ে মিথ্যা বলা বা ঘটনা লুকানো উচিত নয়। এতে তাৎক্ষণিকভাবে সব আপনার অনুকূলে থাকলেও এর ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সন্দেহবাতিক সঙ্গী বা মনোবল না থাকা সঙ্গীর ক্ষেত্রে এসব এড়িয়ে যাওয়া উচিত। আবার সব খোলাখুলি আলোচনা করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করবেন না। যত দ্রুত সম্ভব সঙ্গীকে সব খুলে বলুন। সঙ্গী যদি কোনো প্রতিক্রিয়াও দেখায়, তাহলে স্বাভাবিক হতে সময় দিন। অভিমান করলে কীভাবে তা ভাঙানো যায়, সেটি করুন।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ