সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কাশ্মিরে কারফিউবন্দী ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20160913_0959dd12_305-1-copyআওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আজ ঈদের দিন ১০টি জেলাতেই কারফিউ জারি করা হয়েছে। গোটা রাজ্যে নজরদারি চালাতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ড্রোন এবং চপার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

১৯৯০ সালের পর এই প্রথম ঈদের দিন গোটা কাশ্মির কারফিউ জারি করা হলো। বিগত ২৬ বছরের মধ্যে এই প্রথম ঐতিহ্যবাহী ঈদগাহ এবং হজরতবালে ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়নি প্রশাসন। যদিও সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি রয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএনএল পোস্ট-পেইড কানেকশন ছাড়া সমস্ত নেটওয়ার্কের ইন্টারনেট পরিষেবা ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা এবং পুলিশকর্মীরা বিএসএনএল পরিষেবা ব্যবহার করার জন্যই ওই পরিষেবা বন্ধ করা হয়নি। মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে গত জুলাই মাস থেকে। প্রয়োজনে ল্যান্ডলাইনে ইন্টারনেটও বন্ধ করা হবে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে।

এফএফ