সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জামালপুরে ঈদের দিন লেগুনার ধাক্কায় দুই শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamalpurcopyমিনহাজ উদ্দীন, জামালপুর : ঈদের দিন জামালপুরের দেওয়ানগঞ্জে লেগুনার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে।

গতকাল ঈদের দিন মঙ্গলবার দুপুরে উপজেলার বাগাদুরাবাদ ইউনিয়নে পুল্যাকান্দি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে উল্টে যাওয়া লেগুনাটির ছয় যাত্রী। নিহতরা হল- উপজেলার মদনের চর গ্রামের আমিরুল হকের মেয়ে আম্বিয়া (১২) ইজ্জত আলীর মেয়ে রূপসা (৯)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানান যায়নি।

দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পথচারী দুই শিশুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। ওই সময় লেগুনায় থাকা ছয় জন আহত হন। ওসি জানান পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হলেও গাড়ির চালক ও হেল্পার পালিয়ে গেছে বলে তিনি জানান ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ