শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজে নিয়ে আবু সুফিয়ানের একক ভিডিও সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abu-sufian আওয়ার ইসলাম : ‘চলছে হজের মওসুম। মাশুকেরা আশেকের ডাকে সাড়া দিতে যাচ্ছেন মক্কা-মদীনায়। অনেকেই ইচ্ছে পোষণ করেছেন যাওয়ার জন্য। কিন্তু সম্ভল না থাকায় যেতে পারছেন না দূর মদীনায় । একজন কাঠুরী ব্যক্তির স্বপ্ন জাগে হজে যাওয়ার। সে রাতে স্বপ্ন দেখে হজ্ব করতে মক্কা গিয়েছে। অন্যান্য হাজিদের সাথে সেও হজ করছে। কিন্তু ঘুম থেকে উঠে নিজের বিছানায় আবিস্কার করে কাঠুরী লোকটি ।’

ভিডিওটিতে কাঠুরীর চরিত্রে অভিনয় করা লোকটিই আবু সুফিয়ান। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র শিল্পী। সংগীতটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।

সংগীত বিষয়ে আবু সুফিয়ান তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘প্রিয় আইনুদ্দীন ভক্ত, কলরব ভক্ত এবং আমার ভক্ত যারা আছেন সবাইকে বলছি, আপনারা আমার এবারের হজের সংগীতটি শেয়ার করুন এবং পোস্ট করে ছড়িয়ে দিন। আমি জানি, আলহামদুলিল্লাহ্ আমার সংগীতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের বন্ধুদের কাছে চলে গেছে। বিভিন্ন কমেন্ট, ইনবক্সের মাধ্যমে যা জেনেছি। আমি চাই আমার সংগীতটি সর্বত্র মানুষের দুয়ারে কড়া নাড়ুক এবং যাদের অর্থকড়ি অনেক, কিন্তু আল্লাহপাকের কাবা'য় তারা যেতে পারছে না বা যাওয়ার ইচ্ছেটূকূও করছে না। তারা দেখে কিছুটা হলেও নিজেকে বুঝতে পারবে, একজন কাঠুরিয়া কত স্বপ্ন লালন করে, যার আশা আছে সম্বল নাই ।

আবু সুফিয়ান জানান, ভিডিও ক্লিপটি করতে তার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। লোকেশন হিসেবে হজের স্থান ও গ্রামীণ দৃশ্যপট চিত্রিত হয়েছে। হজের বাসনা  এবং সেই থেকে মনের আকুতি মেটাতে তাদের সেবা করার বিষয়টি ফুটিয়ে তোলা  হয়েছে ভিডিওতে।

ভিডিওটি সরাসরি দেখতে ক্লিক করুন