বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটে গরিবদের মধ্যে কুরবানির গোশত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

al-khaerআওয়ার ইসলাম: জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার এর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, পবিত্র ঈদুল আযহায় পশু কুরবানির উদ্দেশ্যে শুধু পশু জবাই নয়, এর মূল রহস্য হচ্ছে পশুত্ব কুরবানি দিয়ে দুঃস্ত মানবতার কল্যাণে আত্মনিবেদিত হওয়া। কুরবানির গোশত দুঃস্থদের মধ্যে বন্টন করা এক মহান এবাদত- এ লক্ষ্যেই আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খতিব মাওলানা তাজুল ইসলামের প্রচেষ্ঠায় এ বিশাল কুরবানির জন্তু জবাই ও গোশত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমরা এর উদ্যোক্তাদের আন্তরিক মোবারকবাদ জানাই।

তিনি ঈদের পরদিন (বুধবার) জামেয়া মাদানিয়া মাঠে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ কর্মসূচির উদ্ধোধন করে উপরুক্ত কথা বলেন।

লন্ডনস্থ আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এ বৎসর সিলেটের বিভিন্ন অঞ্চলে কুরবানির পশু জবাই ও গোশত বিতরণ করে। কেন্দ্রীয়ভাবে জামেয়া মাদানিয়ায় ২৫টি গরু জবাই করে সহস্রাধিক দুঃস্থ মানুষের মধ্যে সুষ্ঠভাবে বন্টন করা হয়।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিতরণ কর্মসূচির প্রধান সমন্বয়ক জামেয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা। আরো উপস্তিত ছিলেন  মাওলানা আব্দুর রহমান ইউসুফ, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন ,তারেক বিন হাবীব প্রমুখ।