বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

স্ত্রী দাজ্জাল, বিক্রি করতে বিজ্ঞাপন; দাম উঠল ৬৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wife-sell'এমনিতে পুরনো। কিন্তু এখনো অনেক মাইল ছোটার ক্ষমতা রাখে। আকার–প্রকার ঠিকই আছে। রংও চটেনি। মাঝেমধ্যে একটু শব্দ করে। তবে নতুন চকচকে ধাতুর জিনিস দিলেই চুপ। বিক্রির কারণ?‌ যা পাওয়ার, পাওয়া হয়ে গেছে। চাই, আমার অভিজ্ঞতা অন্যেরও হোক।'‌ অনলাইন সাইট ই বে–তে পুরনো গাড়ি বিক্রির বিভাগে বিজ্ঞাপন। তবে গাড়ি নয়, স্ত্রীকে বিক্রির জন্য বিজ্ঞাপনটি দিয়েছিলেন সিমন ও’‌কান (‌৩৩)‌।

ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডের প্রযুক্তিবিদ। যা ঘটল, তা অবশ্য সিমনের আশাতীত। কয়েক ঘণ্টার মধ্যে স্ত্রীর দাম উঠল ৬৬ হাজার পাউন্ড। সাইটেই স্ত্রী লিয়ান্ড্রার ঘোষণা, স্বামীকে খুন করবেন।

অফিস থেকে বাড়ি ঢুকলেই খিচখিচ করেন ২৭ বছরের স্ত্রী। শরীর খারাপ হলেও পাত্তা দেন না। রাগে গত বুধবার পোস্টটি দিয়ে ফেলেছিলেন সিমন। সঙ্গে লিয়ান্ড্রার একটি বিচ্ছিরি ছবি। ইচ্ছুক ক্রেতারা আবার নতুন কিছু ছবি দেয়ারও অনুরোধ করেছেন।

আরআর