বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফুলপুরে প্রিন্সকে সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

princeফুলপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

বুধবার বিকেলে ফুলপুর থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের ব্যক্তিগত, রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এ সময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি শাহ শহীদ সারোয়ার, সাধারণ সম্পাদক শামছুর আলম, মেয়র আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এআর