সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

বাসে উঠতে ভয় পেতেন, মৃত্যু হলো রিক্সা উল্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330মিনহাজ উদ্দীন; শেরপুর থেকে

শেরপুরে রিক্সা উল্টে খাঁদে পড়ে এনায়েতুল্লাহ (৪৭) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জেলা শহরের দক্ষিন নবীনগরের মৃত চহিমদ্দিন ওরফে চনুহাজীর ছেলে।

আজ বিকাল ৪ টার দিকে শ্রীবরদী থেকে রিক্সা দিয়ে শেরপুরে আসার পথে যোগনীমুড়া ব্রীজের কাছে পৌছালে  রিক্সা উল্টে রিক্সাসহ ব্রিজের নিচে খাঁদে পড়ে যায়।

এতে ব্রিজের পাটাতনে মাথায় গুরুতর আঘাত পায় এবং ডান কান দিয়ে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন । মৃত্যু এনায়েতুল্লা শ্রীবরদী প্রাণীসম্পদ অফিসে ড্রেসার হিসাবে কর্তরত ছিলেন ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাসসহ অন্যান্য পাবলিক পরিবহনে চলাচলে ভয় পেতেন বলে তিনি তার ব্যাক্তিগত একটি রিক্সা দিয়ে লোক রেখে চাকরির পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে গবাদী পশুর চিকিৎসা করতেন।

শেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান ও জেলা সদর হাসপাতালের আরএমও ডা: মোবারক হোসেন মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ