বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে ছবি দেখেনি কখনো দুই চোখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj_busহামজা মুহাম্মদ সামারাহ

মদিনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপপ্রাপ্ত স্টুডেন্টদের বিভিন্ন সুবিধার মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হল পবিত্র হজব্রত পালনের সুযোগ। জিলহজের ৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আল-রাযিহি শারিকার অধিনে হজ পারমিট লেটার পেয়ে পবিত্র হজ পালনের সুবর্ণ সুযোগ পাই, যা হৃদয়ে মহানন্দের উদ্ভাস ছড়ায়। প্রত্যাশা ও স্বপ্নের অন্যতম বিশেষ একটি ছিল এই পবিত্র হজ করতে পারাটা। আলহামদুলিল্লাহ! আল্লাহ সুযোগ করে দিলেন যুবক বয়সেই ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনের; যা আমার মতন অকৃতজ্ঞের জন্য সব চেয়ে বড় নেয়ামত।

৭ তারিখ রাতে হুট করেই রিসালাত আসে এশার নামাজের পর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হজ কাফেলা রওনা হবে। তারাহুরা করেই প্রস্তুতি নিতে হয়, হাতের কাছে যাদের নাম্বার পেলাম দুয়া চেয়ে নিলাম। এশার নামাজের পর বাইতুল্লাহর মুসাফির হয়ে গেলাম। মিকাতে বাস থামবে না তাই ঘোষণা ছিল রুম থেকেই এহরাম বাঁধার। মদিনার মিকাত যুলহুলাফা অতিক্রম করলাম ইফরাদ হজের নিয়ত করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক... তালবিয়া পাঠ করতে করতে আমাদের বাস চলতে থাকলো বাইতুল্লাহর পানে।

দীর্ঘ প্রায় ৭-৮ ঘন্টার জার্নি শেষে সকাল ৬:৩০ মিঃ বাস পবিত্র মক্কা হারামের কাছে পার্কিং করলো, রাতের খাবার এবং ফজর নামাজ সময় মতন চলতি পথে আদাই হয়েছিল। এবার মক্কার চেকপোস্ট একটু বেশি কড়াকড়ি চলায় সময় একটু বেশি লেগেছিল। সকাল তখন ৭টা, কিং ফাহাদ গেট দিয়ে কাবায় প্রবেশ করছিলাম। প্রথম নজরে কাবা দেখে যে দোয়া করা হয় তা কবুল হয়; খানায়ে কাবার শান এটা। তাই অবনত চোখ রেখে প্রার্থনার ছক আঁকছিলাম। কি ভেবে যেন সামনে চাইতেই কালো গিলাফে আচ্ছাদিত প্রিয়তমার কাবায় চোখ পরে গেল, সত্যি আমি অপ্রস্তুত ছিলাম, কখনো এই গেট দিয়ে না ঢুকায় জানা ছিল না যে এত কাছেই কাবা চলে আসবে। এটি এমন এক প্রেমময় জিনিস যাকে না দেখার ভান করা যায় না, লুকোচুরি খেলা যায় না, তাই অপলক চোখ কে আটকে দিলাম দীর্ঘ প্রথম চাহনিতে। যেমনি আশেক তার মাশুকের চোখে চোখ রাখে পলকহীন জল অবধি। বলে নিলাম যা বলার ছিল; ছন্দ পতন এলো মেলো বাক্যে, যে সব চেয়ে বেশি ভালবাসে তাকে সব গুছিয়ে বলা লাগে না! সে সব বুঝে নেয়..! এরপর কাবায় তাওয়াফে কুদুম আদাই করি এবং সম্মিলিতভাবে সবাই হারাম শরিফ থেকে মিনায় চলে আসি।

মিনায় খুব সুন্দর করে করে তাবু টানানো , মিনা এলাকাটিকে অনেকেই আদর করে তাবু নগ