মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কওমি স্বীকৃতির লক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের গঠিত কমিটির ৯ সদস্য কারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

99999আওয়ার ইসলাম : কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের গঠিত ৯ সদস্যের কমিটির আহ্বায়ক জামিয়া ইকরার পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। সদস্য সচিব ‍হিসেবে আছেন গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, দারুল মাআরিফ এর পরিচালক মাওলানা সুলতান যওক নদভী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম বোখারী, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলনা আনোয়ার শাহ। সিলেটের আলেম মাওলানা আবদুল বাসেত বরকতপুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মুহতামিম ফরিদাবাদ মাদরাসা। বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর সিনিয়র মুহাদ্দিস মুফতি এনামুল হক। খুলনা জামিয়া মাদানিয়া এর মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী।

কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে নানামুখী তর্ক বিতর্কের মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করে গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা অনুবিভাগ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ