মাওলানা আবু সায়েম
মানযিল কী?
মানযিল মূলত কুরআনে নির্বাচিত কিছু আয়াতের সমষ্টি। কুরআনের ১৮ টি স্থান থেকে মোট ৭৯ টি আয়াত নিয়ে প্রস্তুত হয়েছে মানযিল। যথা:
১. সূরা ফাতেহা, ৭ আয়াত
২. সূরা বাকারার শুরুর ৫ আয়াত
৩. সূরা বাকারার ১৬৩ নং আয়াত
৪. সূরা বাকারা আয়াত নং ২৫৫, ২৫৬ ও ২৫৭, অর্থাৎ আয়াতুল কুরসী ও তার পরবর্তী ২ আয়াত
৫. সূরা বাকারার শেষ ৩ আয়াত, আয়াত নং ২৮৪, ২৮৫ ও ২৮৬
৬. সূরা আলে ইমরান এর ১৮ নং আয়াত
৭. সূরা আলে ইমরান এর ২৬ ও ২৭ নং আয়াত
৮. সূরা আরাফ এর ৫৪, ৫৫ ও ৫৬ নং আয়াত
৯. সূরা বনী ইসরাঈল এর শেষ ২ আয়াত, ১১০ ও ১১১ নং আয়াত
১০. সূরা মুমিনুন এর শেষ ৪ আয়াত, ১১৫, ১১৬, ১১৭ ও ১১৮ নং আয়াত
১১. সূরা সাফ্ফাত এর শুরু থেকে ১১ আয়াত
১২. সূরা রহমান এর ৩৩ থেকে ৪০ পর্যন্ত, মোট ৮ আয়াত
১৩. সূরা হাশর এর শেষ ৪ আয়াত। ২১, ২২, ২৩ ও ২৪ নং আয়াত
১৪. সূরা জ্বিন এর শুরুর ৪ আয়াত
১৫. সূরা কাফিরুন, মোট ৬ আয়াত
১৬. সূরা ইখলাস, মোট ৪ আয়াত
১৭. সূরা ফালাক্ব, মোট ৫ আয়াত
১৮. সূরা নাস, মোট ৬ আয়াত
আমাদের সমাজের দ্বীনদার শ্রেণীর মাঝে ‘মানযিল’ এর আয়াত সমষ্টি তেলাওয়াতের আমল প্রচলিত আছে। উলামায়ে কিরামও এ আমল করার প্রতি উৎসাহিত করে থাকেন।
আমাদের জানামতে মানযিল নামে এ আমলের প্রচলন মূলত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলভী রহ. (মৃত ১৪০২) এর মাধ্যমে। এটি শাইখুল হাদীস রহ. এর বংশের বুজুর্গদের আমল ছিল। আমাদের বাজারে যে মনযিল নামে ছোট পুস্তিকা পাওয়া যায় তা মূলত শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া রহ. এর সাহেবজাদা মাওলানা তালহা কান্ধলভী রহ. এর উদ্যোগে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তার অনুকরণে অরো অনেক প্রকাশক ছাপার উদ্যোগ নিয়েছেন।
হযরত মাওলানা তালহা কান্ধলভী রহ. এ পুস্তিকার ভূমিকায় লিখেছেন,
আমাদের ঘরের নারীরা যখন কোন অসুস্থ নারীর জন্য মনযিল এর আমল দিতেন তখন তাদের মূল কুরআনে চিহ্নিত করে দিতে হত। তাই ইচ্ছা হল যে, এটিকে ভিন্নভাবে পাছানোর উদ্যোগ নেওয়া হোক, তাহলে তাদেরকে আমলটি বলে দেওয়া সহজ হবে। [মানযিল পৃষ্ঠা ৩]
অবশ্য এরও আগে শাহ ওয়ালি উল্লাহ দেহলভী রহ. (মৃত ১১৭৬) এর বংশেও এ আমলের কথা পাওয়া যায়। তবে তাদের সময় এ আমল ‘৩৩ আয়াতের আমল’ নামে পরিচিত ছিল। যার সাথে আমাদের প্রচলিত মানযিলের আয়াত সংখ্যার কিছু পার্থক্য রয়েছে। এর আলোচনা একটু পরেই আসছে।
এ আমলের ফযিলত ও বৈশিষ্ট্য
এক.
এতে সন্দেহের কোন অবকাশ নেই যে কুà¦