শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাশ্মীর সীমান্তে ভারতীয় হামলায় দুই পাকিস্তানি সৈন্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-borderআওয়ার ইসলাম : ভারতের উরি সেনাঘাঁটিতে হামলার পর চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল ৮টা পর্যন্ত এই গোলাগুলি চলেছে।

গোলাগুলি শুরুর জন্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

ভারত দাবি করছে, ‘দক্ষিণ কাশ্মীরের নওগাম সেক্টরে ভারতীয় সেনাঘাঁটির ওপর গুলিবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। তারা মর্টার গোলাও নিক্ষেপ করেছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালিয়েছে।’  অন্যদিকে বিনা উসকানিতে ভারতই প্রথমে গুলিবর্ষণ শুরু করেছে বলে দাবি পাকিস্তানের।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ