বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জরিপে দেখা যাচ্ছে স্বীকৃতির জন্য শিক্ষার্থীরা উতলা হয়ে আছে: মাওলানা আনওয়ার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

anoar-shahকওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার কমিটির একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। সদ্য ঘোষিত এ কমিটি’র ৯ জন সদস্যের অন্যতম সদস্য কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আযহার আলী আনওয়ার শাহ। আজ  চট্টগ্রামে দারুল উলূম হাটাহাজারী মাদ্রাসা মহাপরিচালকের কার্যালয়ে  জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বেফাক। সে বৈঠকে যোগদান উপলক্ষে সফরের পূর্ব মুহূর্তে ৯ সদস্যের কমিটি ও স্বীকৃতি বিষয়ে তিনি তার মন্তব্য তোলে ধরেছেন। সাক্ষাৎকার নিয়েছেন- আমিন আশরাফ

আওয়ার ইসলাম: কমিটিতে আপনি  আছেন, জেনে ভালো লাগলো,  আপনি এই বিষয়ে কী ভাবছেন?

মাওলানা আনওয়ার শাহ: এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কাগজপত্র  আমার কাছে আসেনি। তবে আমার ভাবনা এটাই,  সরকার আমাদের কারিকুলামে কোনো প্রকারের হস্তক্ষেপ না করে। আমরা আগের মতোই স্বাধীনভাবে আমাদের কাজ  করে যাবো। আর দাওরায়ে হাদীসের যে সনদ আছে সেটা যেন মার্স্টাসের মান পায় ধর্মবেত্তা হিসাবে। ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের যেমন স্বীকৃতি আছে,  ডাক্তারের সনদের যে ধরনের স্বীকৃতি রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা দাওরায়ে হাদীসের ছাত্রদের মার্স্টাসের মান পাইয়ে দেওয়া।

আওয়ার ইসলাম:  সবগুলো র্বোড আছে। বেফাকের প্রতিনিধি হিসেবে আপনাকে এবং ফরিদাবাদের মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসকে  দেখা যাচ্ছে,  তো দুজনই কী যথেষ্ট?

মাওলানা আনওয়ার শাহ:  দুজনকে যে করা হয়েছে সেটা আমাদের সঙ্গে আলোচনা করে করা হয়নি। যে কারণে আমি এখন ঢাকা রওয়ানা হচ্ছি। আগামীকাল সকাল সাতটার ফ্লাইটে আমি চট্রগ্রাম যাচ্ছি। আরো অনেকেই যাচ্ছেন। আহমদ শফী সাহেব ফোন করে আমাদের কজনকে তার ওখানে ডেকেছেন। আমরা সেখানে বৈঠক করে এ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে পারবো।

আওয়ার ইসলাম:  এই কমিটি কতটা কওমি শিক্ষার র্স্বাথ রকà