সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

তাব্রিজের কার্পেট শিল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

news-image

আওয়ার ইসলাম: ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত হয়ে গেল হাতে বোনা কার্পেটের অনুপম এক প্রদর্শনী। ইরানে হাতে বোনা কার্পেট শত শত বছর ধরে সারা বিশ্বে সমাদৃত হয়ে আসছে। দেশটির তাব্রিজে তৈরি হাতে বোনা কার্পেট  খুবই ব্যয়বহুল  এবং এ ধরনের কার্পেট তৈরি করতে দীর্ঘ সময় লাগে। তবে এ কার্পেট ইরানের কার্পেট শিল্পীদের এক অসাধারণ প্রতিভাই শুধু নয়, একই সঙ্গে শান্তি ও বন্ধুত্বেরও বার্তা বহন করে।
2211935
হাতে বোনা কার্পেট শিল্পীদের অন্যতম হচ্ছেন হামিদ কাজেমনিয়া। পূর্ব আজারবাইজান কালচারাল হেরিটেজের পরিচালক মোরতেজা আবদার এ প্রসঙ্গে বলেন, ইসফাহানের কার্পেট প্রদর্শনীতে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এধরনের কার্পেট তৈরিতে খাঁটি সিল্ক ছাড়াও বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। ব্যবহার হয় ঐতিহ্যবাহী ইরানি নকশা।
গত বছর ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল ইসফাহান ও তাব্রিজকে হাতে বোনা কার্পেটের জন্যে বিশ্ব স্বীকৃতি দেয়।
সূত্র: তেহরান টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ