বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শেরপুর জেলা কারাগারে এলাকাবাসীর হামলায় ৫ কারা রক্ষী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

serpurমিনহাজ উদ্দীন: আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা কারাগারের প্রধান ফটকের সামনের চত্বরে আড্ডা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী হামলা চালিয়ে ৫ কারারক্ষীকে আহত করেছে। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আহতদের মধ্যে ২কারারক্ষীকে শেরপুর জেলা হাসপাতারে ভর্তি করা হয়েছে। এরা হলো আবু জাফর (২৫) ও সেলিম মোল্লা (২৮)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায়। জেলা কারাগার সূত্রে জানাগেছে, আজ সন্ধ্যায় জেলা কারাগারের সামনে স্থানীয় ৭/৮ জন যুবক কারাগারের সংরক্ষীত এলাকা কারাগারের প্রধান ফটকের সামনে আড্ডা দিতে যায়।

এ সময় কর্তব্যরত কারা রক্ষীরা বাধা দিলে তাদের সাথে কথাকাটাকাটি হয়। এঘটনার কিছুক্ষন পর ৩০/৪০ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সংঙ্গবদ্ধ হয়ে কারা রক্ষী আবু জাফর ও সেলিম মোল্লাকে কারাগারের সামনের চত্বর থেকে বাইরে টেনে নিয়ে এসে মারধর করে। একই সময়ে বিক্ষুব্ধ লোকজন কারাগারের প্রধান ফটক ও অফিস কক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কারাগারের জেল সুপারের অফিস কক্ষের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায় এবং এসময় আরো ৩ জন কারা রক্ষী সামান্য আহত হয়।

এদিকে ঘটনাটি কারাগার এলাকা থেকে শেরপুর সদর থানায় জানানো হলে পুলিশ এসে স্থানীয় নৌহাটা মহল্লার আবু বকরের ছেলে বিশু মিয়া এবং আনোয়ার নামে এক ব্যাক্তিকে আটক করে নিয়ে যায়। এরির্পোট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানিয়েছেন। কারাকর্তপক্ষ মোবাইলে জানান, দায়ী ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করে মামলা লেখা হচ্ছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে কাল মিডিয়ার সামনে কথা বলা হবে।

এফএফ