সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাশ্মির ইস্যুতে মধ্যস্থতা করতে চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ban-ki-munআওয়ার ইসলাম : কাশ্মির ইস্যুতে পাকিস্তান এবং ভারতের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন দু’দেশের মধ্যে ।

পাকিস্তানের রাষ্ট্রদূত জাতিসংঘ প্রধানের সঙ্গে সাক্ষাত করার পরই এমন প্রস্তাব এসেছে জাতিসংঘের তরফ থেকে। মহাসচিব নিজেই এ বিষয়ে হস্তক্ষেপ করতে ইচ্ছুক বলে দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু ভারত জানিয়েছে, তারা এ ব্যাপারে এখনি কিছু ভাবছে না।

উত্তেজনা নিরসনে দু’দেশকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বান কি মুন। এক বিবৃতিতে তার মুখপাত্র জানিয়েছেন, তিনি দু’দেশের মধ্যে বিরাজমান অস্থিরতা দূর করতে দু’দেশকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।  দু’দেশকেই কূটনৈতিক প্রক্রিয়া এবং আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যকার বিবাদ নিরসনে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে তারা জাতিসংঘকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করতে পারে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ