সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

শাকীর এহসানুল্লাহ’র সিক্কি ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shakir-ehsanullah

঳ শাকীর এহসানুল্লাহ

শিল্পীর কাছে জয়নুল ছিলো জ্ঞানীকূল শিরোমনী
কয়লাতে এঁকে গেছে জ্ঞানী কলসি রমণী

কেটে খা তরমুজ
ভিজে যাবে তোর মুচ

আমি গ্রামে বন আনি
তুমি থাকো বনানী

আমি ডাকলাম মামানি
তিনি বললেন, মাম আনি?

নায়ক হওয়ার জন্য সেই রজনীকান্ত
না ঘুমিয়ে বসে কতো রজনী কানতো

যাওয়ার আগে মারকাজে
খবর নিও মা'র কাজে

বাসে বাসে মিনি স্টিকার
আসলে সে জিনিসটি কার!

ভেবেছিলাম হেঁটে যাবো কার্পেটে
অবশেষে চলে গেলাম কার পেটে

মনে করছি দেশ হইবো স্বনির্ভর
এখন দেখি দেশ জুইড়া শনির ভর

তুমি আর খাইবা কি?
আমি নিজেই খাই বাকি!

সিম কিনে আনলা কী!
নাম্বারটা তো আনলাকি

লক্ষ্য করো কার্টুন
দেখো ভেতরে কার টোন

দ্রুত খান বিরিয়ানি
আপনার জন্য বিড়ি আনি

ভোটকেন্দ্রে আজ পায়খানা
তাই কুত্তারাও পায় খানা

খালি ময়দানে গোল করা
আটা ময়দা নিয়ে গোল করা

তা অবশ্য ঠিক
যা অবশ সঠিক

জামাত বিএনপির উৎপাতে
রাজপথে লীগ ওঁৎ পাতে
আমরা মরি ফুটপাতে

তাহারা নাচিলো আহা নির্বাচন
আর আসিলো হানাহানির বাঁচন

পাঁচ বছর বসিয়া কেদারায়
পরে তা ছাড়িয়া কে দাঁড়ায়?

[সিক্কি; ছন্দের নতুন আবিস্কার। কিছু কিছু ছড়া-কবিতায় এরকম মিল মাঝে মাঝে দেখা গেলেও একে কেন্দ্র করে আলাদা সংকলন এর আগে হয়নি। তরুণ শাকির এহসানুল্লাহ এই ছন্দকে কেন্দ্র করে লিখেছেন অসংখ্য লাইন।সিক্কি এমন একটা ছন্দ, যেখানে দুটি শব্দ শুনতে প্রায় একই রকম হলেও লেখার ধরণ অনুযায়ী ভিন্ন অর্থ প্রদান করে। ২পর্বে ৩০ টি ছত্র প্রকাশ করা হলো। পর্যায়ক্রমে আরো আসবে।]

আরআর

আগের সিক্কি পড়তে ক্লিক করুন : শাকীর এহসানু্ল্লাহ’র সিক্কি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ